করোনা আতঙ্কের মধ্যেই নয়া ত্রাস মাঙ্কি ভাইরাস! কতটা ভয়ানক?

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন: – কোভিড সংক্রমনের মধ্যেই বিশ্বজুড়ে এখন আলোচিত বিষয় হয়ে উঠেছে মাঙ্কি পক্স ভাইরাস (Monkeypox outbreak)।

আর এই ভাইরাস বাহিত রোগটি নিয়ে ইতিমধ্যেই সকলকে সতর্ক করেছে ব্রিটেন। ৭ মে লন্ডনে এক ব্যক্তির দেহে এই রোগটি দেখা যায়। জানা যায় সেই তখন নাইজেরিয়া থেকে ফিরেছিলেন।

অতএব, তিনি আফ্রিকায় ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন তা বলাই বাহুল্য। সম্প্রতি বেশ কিছু দেশে এই ভাইরাস দেখা গিয়েছে। স্পেন, পর্তুগাল, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এই মাঙ্কি পক্সের দেখা মিলেছে।