এমসি কলেজের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সিলেট বিভাগীয় সংবাদদাতা:- সিলেটের এমসি কলেজের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর পাঠানটুলা গোয়াবাড়ি মোহনা আবাসিক এলাকার সি ব্লকের ২২নং বাসা থেকে সৌরভ দাশ রাহুল (২৪) নামের ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

রাহুল ওই বাসায় মেস করে থাকতেন। তিনি এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের ছাত্র ও সুনামগঞ্জের দিরাই উপজেলার খেরুয়াল গ্রামের মোহন দাশের ছেলে।এর আগে গেল বুধবার সকালে এমসি কলেজ ছাত্রী হোস্টেলের চারতলার একটি কক্ষ থেকে স্মৃতি রানী দাস (২১) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্মৃতি এমসি কলেজের ইংরেজি অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের লোকজন সহ পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠে সৌরভকে ডাকা হলে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পাশের কক্ষের অন্য ছাত্ররা চেষ্টা করেও দরজা খুলতে পারেননি। এসময় বাইরে থেকে জানালা দিয়ে সৌরভের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তারা বাসার মালিককে খবর দেন।

পরে জালালাবাদ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা জানান, সৌরভের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।