রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আরোজ উল্লাহ এর দাফন সম্পন্ন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আহসান হাবিব লেলিন// স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আরোজ উল্লাহ দাফন করা হয়েছে।

নাটনাপাড়া গোরস্থান প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আরোজ উল্লাহকে গার্ড অব অনার

শনিবার (২৮ মে) সকাল ১০:৪৫ মিনিটে দিকে নাটনাপাড়া গোরস্থান প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আরোজ উল্লাহকে গার্ড অব অনার দেওয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আবু আফফান, তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন।

বক্তব্য দিচ্ছেন নির্বাহী অফিসার মোঃ আব্দুল জব্বার

বীর মুক্তিযোদ্ধা আরোজ উল্লাহ (সেনাবাহিনী) মুক্তিযোদ্ধা নং০১৫০০০০১৫১০, সেনা বাহিনী গেজেট ৪২৭৩।

এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। নির্বাহী অফিসার মোঃ আব্দুল জব্বার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজগার আলী,বীর মুক্তিযোদ্ধারা বোকতিয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, সহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে নাটনা পাড়া গ্রামের কবরস্থানে তাহার দাফন সম্পন্ন করেন।

শুক্রবার সন্ধ্যায় স্টকজনিত কারণে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ে যাওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন।