Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

দৌলতপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এক দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো.আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এজাজ আহমেদ মামুন।এর আগে মেলার স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানে অতিথিরা।

মেলায় ৩০ টি স্টলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবার সম্প্রসারণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল সেবা সমুহ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খাদিমুল ইসলাম, নির্বাচন অফিসার মো. গোলাম আজম, মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার আবু সালেক, সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা স্বপন আহমেদ প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:07 pm, Thursday, 3 November 2022
32 Time View