Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

জ্বালানিতে কেন ভর্তুকি দেবো, তাতে গরীবদের লাভ নেই: প্রধানমন্ত্রী

কাকলি সুলতানা ঢাকা:- কৃষি ও খাদ্যে সব ধরনের ভর্তুকি দেয়া হবে। কিন্তু জ্বালানি খাতে কেন ভর্তুকি দেয়া হবে, এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, জ্বালানি খাতে ভর্তুকি দিলে উচ্চবিত্তদেরই বেশি লাভ। গরীবদের কোনো লাভ নেই।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি। একইসঙ্গে বইমেলার উদ্ধোধনও করেন প্রধানমন্ত্রী। তার উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মেলার এবারের আসর।

শেখ হাসিনা বলেন, হাতে নিয়ে বই পড়ার মতো তৃপ্তি অন্য কোনোভাবে পাওয়া যায় না। তবুও যুগের সাথে তাল মিলিয়ে প্রতিটি সাহিত্যের অডিও ও ডিজিটাল সংস্করণ করার আহ্বান জানান তিনি।

সরকার প্রধান বলেন, সাহিত্যের প্রতি নতুন প্রজন্ম যত বেশি আগ্রহী হবে, ততই মাদক ও সন্ত্রাস থেকে দূরে আসবে। বাংলা সাতিহ্যের আলাদা মাধুর্য আছে। এটাকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক সাহিত্য মেলা আয়োজনে বাংলা একাডেমিকে নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, অর্নিবাচিত সরকার ক্ষমতায় আসলে মহাভারত অশুদ্ধ হবে না, অশুদ্ধ হবে সংবিধান। কিছু মানুষের দেশের স্থিতিশীলতা কখনই ভালো লাগে না। ক্ষমতার ইচ্ছে থাকলে জনগণের কাতারে দাঁড়াক। দেশের স্থিতিশীলতা নষ্ট করার অনেক চেষ্টা করা হবে, তবে দেশের সেবা আমি করে যাবো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:53 pm, Wednesday, 1 February 2023
28 Time View