Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

দৌলতপুরে বঙ্গবন্ধু‘র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামলীগ সহ বিভিন্ন সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহিদুল ইসলাম এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা গোলাম আযম প্রমুখ।এ সময় অন্যান্য সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:39 pm, Friday, 17 March 2023
29 Time View