কুষ্টিয়া দৌলতপুরে প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা, আটক ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউপির সোনাইকুন্ডি গ্রামে এক মানসিক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

নিহত নুর ইসলাম (২৮) সোনাইকুন্ডি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী বলে স্থানীয়রা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৪ এপ্রিল ভোরের দিকে নুর ইসলাম কে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১ মে) ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম মারা যান।স্থানীয়রা জানায়, জনৈক মাসুম নামে একজনকে এলাকার সিসি ক্যামেরা দেখে পুলিশ আটক করেছে। দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, প্রাথমিক ভাবে সন্দেহ ভাজন মাসুম বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে। তদন্ত চলছে, আশা করা যায় দ্রুত এ খুনের রহস্য বের করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।