দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশকে মারধর করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে দুইজন আসামি বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার (০৭জুন) বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামে এস,আই চিরঞ্জীত আসামীকে গ্রেফতার করতে গেলে হানিফ (৫০) ও তার ছেলে সজল (১৮) নামে দুই আসামী হ্যান্ডকাপসহ পালিয়েছে।
এব্যাপারে উপজেলার ৩নং ফিলিপনগর ইউনিয়ন চেয়ারম্যান মইনুদ্দিন সেন্টু ও স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, ৭জুন অনুমান সাড়ে ১১ টার সময় ৮নং ওয়ার্ডের বাহিরমাদি মধ্যপাড়া গ্রামের রাস্তা নির্মান কে কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী সজল ও তার পিতা হানিফ ঠিকাদার উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বিশ্বাস এর সুপারভাইজার কে মারধর করে। পরে উপজেলা চেয়ারম্যান থানায় অভিযোগ দিলে ঘটনাস্থলে এস,আই চিরঞ্জীত কে পাঠায় অভিযুক্ত সজল ও তার পিতা হানিফ কে আটক করার জন্য।
সে সময় হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে আসামীদের থানায় নিয়ে যাবার চেষ্টা করলে আটককৃত ২জন আসামি ও এস,আই চিরঞ্জীতের মধ্যে হাতাহাতির এক পর্যায় এস,আই চিরঞ্জীত কে মারধর করে হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যায় ঐ দু’জন আসামি। উল্লেখ্য প্রায় দুই মাস পুর্বে এস,আই চিরঞ্জীতের নিকট থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ আটককৃত অবস্থায় পালিয়েছিলো।
এবিষয়ে দৌলতপুর থানার (ওসি) মজিবুর রহমান বলেন, পুলিশকে মেরে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় হ্যান্ডকাপ উদ্ধার হলেও পলাতক দুই আসামিকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে, তবে এই বিষয়ে অন্য দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






