Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

কুষ্টিয়ায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ২

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়ার মিরপুরে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৫) ও আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার শাকিল আহম্মেদ (১৮)। আহত নাইম হোসেন দৌলতপুর উপজেলার গাছেরদাড় এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ দুপুরেও মাঠে ফুটবল খেলছিল স্থানীয় ছেলেরা। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে শাকিল, তরিকুল ও নাইম আহত হয়। পরে তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জুবাইয়া ফারজানা জানান, বজ্রপাতে গুরুতর অবস্থায় শাকিল ও নাইম নামে দুইজনকে এখানে নিয়ে আসা হয়। এছাড়া তরিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিল আহম্মেদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। নাইম হোসেন বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিল আহম্মেদ নামে ওই যুবকের মৃত্যু হয়। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:23 pm, Thursday, 22 June 2023
39 Time View