Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

দৌলতপুরে রিফায়েতপুর ইউনিয়নে পথসভা করলেন এজাজ আহমেদ মামুন।

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের চুনিয়ামোড়ে পথসভা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আফাজ উদ্দিন আহমেদের পুত্র ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসাবে তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিত মতবিনিময় সভা করে আসছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে রিফায়েতপুর ইউনিয়নের চুনিয়ামোড় এলাকায় তিনি পথসভায় মিলিত হন। পথসভায় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সফলতা তুলে ধরে আগামী নির্বাচনে দেশের স্বার্থে আবারো জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় নিশ্চিত করার আহবান জানান। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের হাতে দেশ ও দেশের মানুষ কখনো নিরাপদ ছিল না।

তারা আবারো লূটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। কেননা, দেশের মানুষ তাদের প্রত্যাখান করেছে। তাই নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে আবারো নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি।

পথসভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রিফায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশীদ বাবলু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহে আলমগীর, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউল হক, আব্দুল মান্নান, শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবলু প্রমুখ।

এরপর জনাব মামুন রিফায়েতপুর বাজার, ঝাউদিয়া বাবলু বাজার, মসলেমপুর বাজার, দিঘলকান্দি বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:57 pm, Tuesday, 25 July 2023
22 Time View