Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ

নিজস্ব প্রতিবেদন:– আজ ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ আজ এবারের দিবসের প্রতিপাদ্য- ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সারা বিশ্বের ন্যায় আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় কুষ্টিয়া দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনী আলোচনা সভা ও র্যালি পালিত হয়।

উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

সভাপতিত্বে করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রোকন উদ্দিন,সহ অন্যান্য কর্মকর্তারা ও ১৪ ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্‌যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।

ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। গত দুই দশকে এ ভূখণ্ডে ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠী।

এদিকে পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের।

এ ছাড়া নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল কাঠামো গঠনের পাশাপাশি স্মার্ট প্রযুক্তি ব্যবহারে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:28 pm, Friday, 13 October 2023
23 Time View