Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোররাতে সুন্দরবন উপকূলীয় ঘুমঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত মুজিবুর রহমান (৩৫) কলারোয়ার গোদখালি গ্রামের ইমান আলীর ছেলে। নিহত রানু বেগম (৩২) কলারোয়ার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে।

সাতক্ষীরা র‍্যাবের কোম্পানি কমান্ডার এএসপি নাজমুল হক জানান, বুধবার শাবলের আঘাতে স্ত্রী রানু খাতুনকে হত্যার ঘটনায় নিহতের মা বেলফুল বেগম কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর স্বামী মুজিবুর রহমান ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই লক্ষ্যে শ্যামনগরের সুন্দরবন উপকূলীয় ভারতীয় সীমান্তের ঘুমঘাট এলাকায় অবস্থান করছিলেন তিনি। এ সময় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:13 pm, Thursday, 19 October 2023
38 Time View