কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রাম ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলে অটোরিকশার যাত্রী।

পুলিশ জানায়, আদু মাস্টার বাজারের কাছে থাকা একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক্টর চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার চার যাত্রী। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা যান।

নিহতরা হলেন, আলম মিয়া (৫০), তামিম মিয়া (১২), আব্দুল মোতালেব (৭০) ও মিজানুর রহমান (২৬)

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ড্রাম ট্রাকের চালককে আটক করা হয়েছে।