পাবনায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পাবনা প্রতিনিধি:- পাবনা বেড়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে মোজাহার মোল্লা (৭০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।

নিহত মোজাহার মোল্লা বেড়া উপজেলা সদরের বড় পায়না মহল্লার মৃত হারুন মোল্লার ছেলে।

পুলিশ জানায়, স্কুলে ছোট ছেলেদের খেলা নিয়ে বুধবার কথাকাটাকাটি হয়। এরই জেরধরে বৃহস্পতিবার সকালে মোজাহার মোল্লার বাড়িতে হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে মোজাহার মোল্লাসহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার মোজাহার মোল্লাকে মৃত ঘোষণা করেন।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।