পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পাবনা প্রতিনিধি:- পাবনায় বাসে কথা কাটাকাটির জেরে এক যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) ভোরে পাবনা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।নিহত হেলপারের নাম জুবায়ের রহমান (২৫)। তিনি পাবনা উপজেলা সদরের গাছপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও আহত হয়েছে বাসের সুপারভাইজার সুমন হোসেন।তিনি জানান, রোববার (১৯ নভেম্বর) মাছরাঙ্গা পরিবহনের বাসটি ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে সাভারের চন্দ্রায় মারুফ হোসেন নামের এক যাত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়।

এরই জেরে সোমবার ভোরে বাসটি পাবনা বাস টার্মিনালে পৌঁছলে যাত্রী মারুফ হোসেন তাকে ছুরিকাঘাত করে। এসময় বাসের হেলপার জুবায়েরকেও সে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা জুবায়েরকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, ঘটনার পরপরই টার্মিনাল এলাকা থেকে যাত্রী মারুফ হোসেনকে আটক করেছে পুলিশ।