Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

প্রেস কাউন্সিলের নতুন আইন হচ্ছে : তথ্যমন্ত্রী

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রেস কাউন্সিলের যে পুরনো আইন রয়েছে সেটার মাধ্যমে শুধুমাত্র তিরস্কার করা ছাড়া আর কোনো ক্ষমতা নাই।

এখন নতুন আইন হচ্ছে প্রেস কাউন্সিলের, সেটি হলে সাংবাদিক নামধারী ভুঁইফোড় প্রতিষ্ঠান এবং ভুয়া সাংবাদিক ধরতে কাজ করবে এই প্রতিষ্ঠান।

আজ সোমবার সচিবালয়ে প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, আইনটি কয়েকদিনের মধ্যে মন্ত্রিসভায় পাশ হবে।

ডাটাবেজের মাধ্যমে প্রেস কাউন্সিল সঠিক সাংবাদিকের তালিকা প্রকাশ করবে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাংলাদেশের নির্বাচন, রাজনীতি এবং অংশগ্রহণমুলক নির্বাচন নিয়ে যেসব কথা বলছেন সে প্রসঙ্গে তথ্য মন্ত্রী বলেন, কূটনীতিকরা নির্বাচন নিয়ে যেকোনো পরামর্শ দিতে পারেন, অংশগ্রহণমুলক নির্বাচন নিয়ে কথা বলতে পারেন সব দলের সাথে, নির্বাচন নিয়ে সংঘাত এড়ানোর জন্য কোনো কোনো দলের সাথে একান্ত কথাও বলতে পারেন তবে তা যাতে কোনোভাবেই অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা কূটনৈতিক শিষ্টাচার লংঘন না করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:16 pm, Monday, 3 October 2022
20 Time View