র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- ভোলার সদর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগান পিস্তল ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি মোঃ আবুল বাশার সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।


মঙ্গলবার রাত দশটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল বশার দক্ষিণ রাজাপুর এলাকার মোঃ কালু সরদারের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী মোঃ আবুল বাশার সরদারের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি পিস্তল এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার নামে ভোলার বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ ১৯টি মামলা রয়েছে।

এ ঘটনায় র‌্যাব-৮ এর পক্ষ থেকে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।