চাঁদপুরে ১০ জেলে আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১০ জেলেকে আটক করেছে নৌপুলিশ। শুক্রবার বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা, একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। 

এসব তথ্য জানান চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।

তিনি জানান, শুক্রবার রাত পর্যন্ত চাঁদপুর নৌথানার ২৪ ঘণ্টার অভিযানে আটক করা হয় ১০ জনকে।  তারা হলেন- সদর উপজেলার পদ্মা ও মেঘনা নদী এলাকার মো. আরিফ ছৈয়াল (২০), মো. ইয়াসিন ছৈয়াল (২৮), রাজু ছৌয়াল (৩৫), মো. হাসান বেপারী (২৫), মো. আবু সুফিয়ান (২০), মো. জিসান (১৬), মো. নবীর হোসেন (১৮) এবং সর্ব সাং-তরপুরচণ্ডি এলাকার মো. মামুন হোসেন আলী (৩৫) ও মো. শাজালাল (২৪)। 

এ সময় ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।