Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি// গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ট্রেনের সঙ্গে শ্রমিক বোঝাই ঢালাই মেশিনের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওসি মোহাম্মদ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত বাজার থেকে নির্মাণকাজে ব্যবহৃত কংক্রিট মিক্সার যন্ত্রবাহী গাড়িতে কয়েকজন শ্রমিক পারুলিয়া ইউনিয়নের দিকে যাচ্ছিলেন।

পথে কাঠামদরবস্ত রেলক্রসিংয়ে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে পাঁচ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

কাশিয়ানি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার কাজে অংশ নেন।উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, নছিমনে ১৫/১৬ জন শ্রমিক ছিলেন।

নিহতদের দাফন-কাফনের জন্য পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। আহত একজনকে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:55 am, Friday, 22 July 2022
21 Time View