ঝিনাইদহে ট্রাক-আলমসাধুর সংঘর্ষে প্রাণ গেল চালকের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহ সদরে গোপিনাথপুর এলাকায় ট্রাকের সাথে মাছ বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আছাদুল (৩৫) নামে এক আলম সাধু চালকের নিহত হয়েছেন।মঙ্গলবার সকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলা যুগীরগোফা গ্রামের তাইজুল মিস্ত্রীর ছেলে।ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, সকালে আলমসাধু যোগে মেহেরপুরের গাংনী এলাকা থেকে ড্রামে মাছ নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল আছাদুল।

পথিমধ্যে ঝিনাইদহের গোপিনাথপুর ডিঙ্গেমারা ব্রিজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়ি জব্দ করতে পারেনি পুলিশ।