গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের সালনায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।শুক্রবার (১৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হয়।জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, রাত পৌনে ৯টার দিকে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।তিনি বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে। কয়টা নাগাদ ট্রেন চলাচল শুরু হবে এখনো বলা যাচ্ছে না। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি