Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

সই করতে পারেন না হাজী সেলিম

Oplus_131072

অনলাইন ডেস্ক:- পুরান ঢাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সই করতে পারেন না।

সোমবার (২ সেপ্টেম্বর) আইডিয়াল কলেজ শিক্ষার্থী সাইফুল্লাহকে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

এ কারণে তার সইয়ের প্রয়োজন ছিল। কিন্তু তিনি তার আইনজীবীকে সই করতে পারেন না বলে জানান।জানা গেছে, হাজী সেলিমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস মিয়া। এ সময় তার পক্ষে আইনজীবী সই নিতে গেলে সই করতে পারেন না বলে জানান হাজী সেলিম।

পরে তার টিপ সই নিয়ে আইনজীবী প্রাণ গোপাল নাথ শুনানি করেন।রিমান্ড আবেদনের শুনানিকালে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন হাজী সেলিম।পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।এর আগে রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

জানা গেছে, কোটাবিরোধী আন্দোলনের সময় গুলিতে ছাত্র নিহতের একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হাজী সেলিম। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অন্য নেতাদের মতো হাজী সেলিমও আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক এ ঘটনা ছাড়াও পুরান ঢাকায় হাজী সেলিমের বিরুদ্ধে জমি ও ভবনসহ বিভিন্ন দখলের অভিযোগ পুরনো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:30 pm, Monday, 2 September 2024
24 Time View