অনলাইন ডেস্ক:- অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন চান জনপ্রতিনিধিরা। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের ভোট করার পক্ষে মত দিয়েছেন তারা। এক্ষেত্রে দলীয় প্রতীক না রাখারও দাবি তাদের।
সকালে রাজধানীতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দেন স্থানীয় প্রতিনিধিরা।নির্বাচন ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে এই আয়োজন। সংস্কার কমিশনের এই বৈঠকে অংশ নেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।এতে দাবি তোলা হয় নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার।
এই সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান প্রতিনিধিরা। এতে দলীয় প্রতীক বাদ দেয়ার পরামর্শও তাদের।একজন স্থানীয় সরকার প্রতিনিধি বলেন, ‘পরিবেশ তৈরি হলেই আমরা বলেছি নির্বাচনের কথা। স্থানীয় ও জাতীয় নির্বাচন কিভাবে একসাথে করা যায় বা অল্প সময়ের মধ্যে করা যায় সেটা। স্থানীয় নির্বাচনটা যাতে দ্রুত দেয়। আগের দিনের ভোট রাতে হয়েছে, আমরা এই নির্বাচন আর চাই না।
স্থানীয় নির্বাচনে দলীয় কোনো প্রতীক থাকবে না।’বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার চেয়েছেন প্রতিনিধিরা। এ সময় সংস্কার কমিশনের প্রধান জানান, শেষ দিন পর্যন্ত প্রস্তাবনা নেয়া হবে। এ মাসের মধ্যেই প্রতিবেদন দেয়া হবে।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, নির্বাচন তার অধীনেই হওয়া উচিত।
প্রথমে স্থানীয় সরকার নির্বাচন তারপর জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা আগের দিন পর্যন্ত প্রস্তাব নেব। কারণ পরিশীলিত করার সুযোগ থাকবে আমাদের। আমরা ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চাই।’স্থানীয় সরকারকে স্বাধীন ও শক্তিশালী করার দাবিও জানান প্রতিনিধিরা।






