Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

দৌলতপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুষ্টিয়া বিশেষ প্রতিনিধি:- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক কবিরাজ (৬০) কে গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশের এস আই (নিঃ) মো. ইসরাফিল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ বেলা ১ টা ৩০ মিনিটের দিকে ফজলুল হক কবিরাজের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।এ কে এম ফজলুল হক কবিরাজ (৬০) ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর আবেদের ঘাট সংলগ্ন মৃত আফাজ উদ্দিন কবিরাজের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় বিগত আওয়ামী সরকার শেখ হাসিনার শাসন আমলে ফজলুল হক ওরফে ফজু কবিরাজ দলীয় পদ পদবী ব্যবহার করে নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।গেল বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে ফজলুল হক কবিরাজ সরকার বিরোধী নানা ধরনের নাশকতা পরিকল্পনা করে এবং সরাসরি নাশকতায় অংশগ্রহণ করে। এমন অবস্থায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছুদিন সে গা ঢাকা দিয়েছিল।

গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ওসি মুঃ মোরাদুল ইসলাম জানতে পারে ফজলুল হক কবিরাজ বাড়িতেই অবস্থান করছে সেই তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করলে ফজলুল হক কবিরাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ফজলুল হক কবিরাজকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:30 pm, Friday, 18 April 2025
53 Time View