সোমবার, মার্চ ৩০, ২০২৬
সর্বশেষ
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধনযশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার জরিমানানড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজার হত্যার অভিযুক্ত সুজাত আলী গ্রেফতারতেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারেরশার্শায় স্বাধীনতা দিবসে আয়োজিত গ্রামীণ খেলাধুলায় পুরস্কার বিতরণআট দিনেই দুই কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’‘সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে’যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি : লাখ টাকা জরিমানাযশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম এলাকাবাসীরভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ
Homeআবহাওয়ামেহেরপুরে বজ্রপাতে নারী নিহত

মেহেরপুরে বজ্রপাতে নারী নিহত

মেহেরপুর জেলা প্রতিনিধি:- মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূ নিহত এবং ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে রায়পুর ও সাহারবাটি গ্রামে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রিতা খাতুন রায়পুর গ্রামের সৌদি প্রবাসী কিয়াম আলীর স্ত্রী। আহত ফাতেমা খাতুন সাহারবাটি গ্রামের বেগুলের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টির সময় রিতা খাতুন মাঠে ধান কুড়াতে গেলে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। একই সময়ে ফাতেমা খাতুন বাড়ির পাশে পুকুর থেকে পানি আনতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান বলেন, রিতা খাতুনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। আহত ফাতেমা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়