Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বিদেশিদের স্পষ্ট করা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশিরা বিভিন্ন সময় জানতে চেয়েছেন। জবাবে তাদেরকে আগামী বছরের ৩০ জুনের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে বেসামরিক মানুষ হত‍্যা নিয়ে নমনীয়তার কোনও সুযোগ নেই। বিষয়টি নিয়ে দিল্লিকে কড়া প্রতিবাদ জানানো অব‍্যাহত হয়েছে। এ সময় পৃথিবীর কোনও সীমান্তে এমন ঘটনা নেই বলেও মন্তব্য করেন তিনি।

পুশ ইন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ ইন ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। এটি বন্ধে ভারতের সাথে চিঠি চালাচালি চলছে। এ বিষয়ে ঢাকা-দিল্লি কনস‍্যুলার ডায়ালগের চেষ্টা করছে সরকার। ভারতে কোনও অবৈধ বাংলাদেশি থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। দেশটির দেয়া তালিকা যাচাই-বাছাই করে অনেককে ফেরত নেয়া হয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এই সুবিধা বাতিল করা আমাদের জন্য শাপে বর হয়েছে। রফতানিতে এর কোনও প্রভাব পড়ছে না। এই ফলে ভারতের ওপর নির্ভরশীলতা কমেছে।

এ সময় বিভিন্ন দেশের ভিসা বন্ধের জন্য আমরা নিজেরাই দায়ী বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:02 pm, Tuesday, 3 June 2025
33 Time View