Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

কুমিল্লায় ঘন কুয়াশায় ৮ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫

কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লার দাউদকান্দিতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ ৮টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে ও সকালে ঘন কুয়াশার কারণে দাউদকান্দির আমিরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর মধ্যে অন্তত ৪ টি বাস, দুটি ট্রাক, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকার রয়েছে। প্রতিটি দুর্ঘটনায় যাত্রীরা গুরুতর আহত না হলেও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, পৃথক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে কেউ প্রাণ হারায়নি।

যারা আহত হয়েছেন তারা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা নিয়ে চলে গেছেন।দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, ঢাকামুখী লেনে বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে। কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র‍্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:21 pm, Tuesday, 18 February 2025
28 Time View