যশোর জেনারেল হাসপাতালে এক ভুয়া চিকিৎসক আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মিলেছে ভুয়া চিকিৎসক। এ্যাপ্রোন পরিধান করে হাসপাতালে বিভিন্ন রোগীদের নিকট প্রতারনা করে অর্থ উপার্জন করাই ছিল তার আয়ের উৎস। রোগীদের বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়ে তিনি এই প্রতারণা করতেন।

প্রতারক চক্রের মধ্যে আটক ভুয়া চিকিৎসক আব্দুর রহিম রাকিব (২৬) স্থায়ী ঠিকানা বরিশাল জেলার পটুয়াখালী বাউফল গ্রামে। কিন্তু তার পিতা মজিবুর রহমান যশোর জেলার কন্টিনেন্টাল ইন্সুরেন্স এ চাকরি করাই তারা পরিবারসহ যশোর শঙ্করপুর ইসহাক সড়কের ভাড়া বাসায় থাকেন।

যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সোহেল জানান, কয়েকদিন ধরেই হাসপাতালে একটি প্রতারক চক্র রোগীদের নিকট হতে বিভিন্ন ভাবে টাকা হাতিয়ে নিচ্ছিল।আমরা গোপন সূত্রে তথ্য পেয়ে এই চক্রটিকে ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি। পরবর্তীতে আজকে আব্দুর রহমান রাকিব নামের একজন ভুয়া চিকিৎসক আটক করি।
ভুক্তভোগী সানজিদা বেগম জানান, আমার নিকট হচ্ছে বিভিন্ন কৌশল করে এই প্রতার টাকা নিয়েছে। আমার ভাইয়ের শাশুড়ি আইসিইউ তে ভর্তি ছিল। ওই সময় কিছু ডাক্তারের ব্লাড টেস্ট দেয়। আরে টেস্ট করানোর সময় সে আমার পিছু নাই এবং বলে আপনি কিছু টাকা দেন আমি এ টেস্টগুলো করে দিচ্ছি। আমি এই হাসপাতালের ডাক্তার।

যশোর ২৫০ শয্য হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি হাসপাতালে বিভিন্নভাবে রোগীদের নিকট হতে টাকা হাতিয়ে নিচ্ছিল এমন অভিযোগ ছিল। কিন্তু আমরা এই চক্রটিকে ধরতে পারছিলাম না। হাসপাতালের ডিউটিরত পুলিশ আজ এই চক্রটির একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই ব্যক্তি ডাক্তারি এ্যাপ্রোন পরে বিভিন্ন রোগীদের নিকট হতে কৌশল করে টাকা নিচ্ছিল। আসলে আমাদের এ বিষয়ে একটি টিমও কাজ করতেছে। আজকের ঘটনাটি কেন্দ্র করে হাসপাতালে অভিযান চলমান থাকবে। এই ঘটনাটির বিষয়ে আমরা মামলা দায়ের করব। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ারও যে কার্যকলাপ আছে সেইগুলো চালিয়ে যাবো। হাসপাতালে এমন কার্যকলাপের বিষয়ে কোন ব্যক্তি বা আমাদের হাসপাতালে কর্মকর্তারা জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেয়া হবে না।

 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আব্দুর রহিম রাকিবকে আটক করেছে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। জিজ্ঞাসাবাদ করলে জানায়, তার গ্রামের বাড়ি বরিশালের ধুপচাচিয়া। সে যশোর শহরের শংকরপুর ইসাহক সড়কে বাবা মায়ের সঙ্গে থাকে। তার পিতার নাম মজিবর রহমান বলে জানিয়েছে সে।
ভুয়া চিকিৎসক সেজে সে যশোর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন যাবত রোগীদের সাথে প্রতারনা করতো। রোগীদের বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যেতো।