যশোরে গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে আজ যশোরে এক প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর এবং জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শুক্রবার সকালে শহরের পালবাড়ি মোড়ে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
উদ্বোধনী পর্বের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ম্যারাথন পালবাড়ি মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেট ও দড়াটানা মোড় ঘুরে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়।
পরে টাউনহল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের হাতে সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়। এই আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করে যশোর চেম্বার অব কমার্স।