যশোরে ছাত্রদলের দোয়া মাহফিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনায় যশোর জেলা ও সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু।

ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন এবং সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।