স্বাধীন কন্ঠ ডেস্ক
বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে একটি বিলাসবহুল আল্লাহর ঘর মসজিদ এর নতুন ভবন এর শুভ উদ্বোধন করলেন,বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সরোয়ার আলম।
শুক্রবার সাড়ে ১২ টার সময় বেনাপোল স্থলবন্দরের ১ নং গোডাউনের ভিতরে সাধারণ লেবার শ্রমিক ও বন্দরের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয়দের জন্য একটি বিলাসবহুল আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হয়েছে। এবং মসজিদটিতে আজ প্রথম জুম্মার নামাজ আদায় করা হয়। জুম্মার নামাজ শেষে একটি দোয়া অনুষ্ঠান করা হয়।
এ সময় শত শত মুসল্লিরা এই মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় করতে দেখাযায়।
তবে মসজিদটির নির্মাণ কাজে কত টাকা ব্যয় হয়েছে,এবেপারে কর্মকর্তারা এ প্রকল্পের কত টাকা ব্যয় হয়েছে তা সুনির্দিষ্ট ভাবে কিছুই বলতে পারেননি।
বেনাপোল স্থলবন্দর এর পরিচালক মোঃ শামিম হোসেন বলেন,এই বন্দরে একটি জ্বরাজন্য ও অবহেলিত একটি মসজিদ ছিল,সে মসজিদে শ্রমিকদের নামাজ পড়তে অনেক কষ্ট হতো,তাই শ্রমিকদের কথা ভেবে পুরাতন মসজিদটা ভেঙ্গে নতুন রূপে শিতাতাফ নিয়ন্ত্রিত একটি বিলাসবহুল মসজিদ তৈরি করা হয়েছে। তবে পর্যায়ক্রমে মসজিদটা আরো বড় করা হবে।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, আমার শ্রমিকদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল এই বন্দরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য একটি বড় মসজিদ নির্মাণ করার,আজ সেই আশা পূর্ণ হয়েছে।
তিনিআরও বলেন,আমার শ্রমিকদের আরেক টি স্বপ্ন এই বন্দরে একটি হাসপাতাল নির্মাণ করার জন্য। তাই আমরা শ্রমিকদের আশা পূরণ করার জন্য , সরকারের কাছে আমার জোর দাবি দ্রুত একটি হাসপাতাল নির্মাণ করা হোক।
এসময় জুম্মার নামাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সরোয়ার আলম, বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামিম হোসেন, উপ-পরিচালক মোঃ মামুন কবি তরফদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসান আলী,মসজিদ টির ইমাম সাহেব,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় মুসলমান বৃন্দ।







