তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করবে তুরস্ক সরকার।

এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

এদিকে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে আসতে সম্মতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান- এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ (২ ডিসেম্বর ) বুধবার দুপুরে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে এমনটি জানান তারা।