যশোরে প্রতিবেশির ইটের আঘাতে জখম নারী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে বিদ্যুতের মিটার নিয়ে কথা-কাটাকাটির জেরে এক নারীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। আহত নারীর নাম শিলা খাতুন। তিনি বারান্দীপাড়া এলাকার রাজু আহমেদের স্ত্রী।

জানা গেছে, রবিবার দুপুরে গিয়াসউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া টিটু ও তার স্ত্রী শিখা বৈদ্যুতিক মিটার নিয়ে শিলার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে টিটু ও শিখা মিলে শিলাকে ইট দিয়ে আঘাত করলে তার কপালে রক্তাক্ত জখম হয়। তার মেয়ে লাবনী এলে তাকেও মারধর করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আহত শিলাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

শিলার মেয়ে পিংকি খাতুন বলেন, টিটু এলাকার চিহ্নিত মাদক কারবারি। এছাড়া তিনি পাসপোর্ট অফিসে দালালি করেন। পাশাপাশি বসবাসের কারণে তার মা মাদক বিষয়ে বাধা দেন। এতেই টিটু ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারই জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।