যশোরে মাদকবিরোধী অভিযানে স্বামী স্ত্রী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকায় পৃথক দুটি অভিযানে এক নারী মাদক কারবারিসহ এক মাদকসেবীকে আটক করা হয়েছে। রোববার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পি রচালনা করে। আটককৃতরা হলেন, টিবি ক্লিনিক মোড় এলাকার শিলা খাতুন (৪৫) ও মমিনুল ইসলাম (৪০)। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। এসময় দুই জনের থেকে ১ কেজি ৫০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক আসলাম হোসেন জানান, আটককৃত শিলার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গাঁজা সেবনরত অবস্থায় আটককৃতকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান সরদার ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।