যশোরে জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া এই প্যারেডে জেলার সকল পর্যায়ের পুলিশ অফিসার ও সদস্যরা অংশ নেন।

প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান। তিনি প্যারেডে অংশ নেওয়া অফিসার ও সদস্যদের সরকারিভাবে ইস্যুকৃত সকল মালামাল, যেমন ইউনিফর্ম, সরঞ্জাম এবং অন্যান্য কিট সামগ্রী, পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন।

পরিদর্শনের সময় তিনি সকলের পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেন এবং নির্দেশনা মেনে সঠিকভাবে ইউনিফর্ম পরিধানের পরামর্শ দেন। পুলিশ সুপার কিট বই যাচাই করে প্রতিটি মালামালের প্রাপ্যতা নিশ্চিত করেন। সবাইকে নিজ নামে সরবরাহ করা কোনো সামগ্রী অন্য কাউকে হস্তান্তর না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবুল বাশারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য,এই প্যারেডটি পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার একটি নিয়মিত কার্যক্রম।