যশোরে মাদককারবারি আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম জুলফিকার আলী ভুট্টো (৩৫), তিনি শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কাওছার আলীর ছেলে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শার্শা থানা পুলিশ রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এসময় আসামীর বসতবাড়ি থেকে ভারতীয় গাঁজাসহ তাকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, আটক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।