স্ত্রীকে হত্যাচেষ্টার পর স্বামীর আত্মহত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শান্তিগঞ্জ প্রতিনিধি// জেলার শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে স্ত্রীকে হত্যাচেষ্টার পর ফাঁস দিয়ে আব্দুল কদ্দুছ (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে রোববার ভোর রাতে মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।আব্দুল কদ্দুছ শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত ইছাক উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর গ্রামের ৭ সন্তানের জনক আব্দুল কদ্দুছ তার স্ত্রী আছাফুল নেছাকে (৫০) পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে গত ৩০ জানুয়ারি দুপুর ২টার দিকে জোহরের নামাজরত অবস্থায় ধারালো অস্ত্র (দা) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাৎক্ষণিক তার পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় আছাফুল নেছাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকেই আহত গৃহিণীর স্বামী আব্দুল কদ্দুছ মানসিকভাবে ভেঙে পড়েন। 

রোববার ভোর রাতে প্রতিবেশী মিয়াফর আলীর বাংলো ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আব্দুল কুদ্দুস। পরিবারের লোকজন শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।