Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
যশোর সীমান্ত দিয়ে ঢুকছে বিকল্প মাদক, আড়ালে গডফাদাররা সাগরদাঁড়ী স্কুলের মিটিং চলাকালে শিক্ষকদের উপর হামলা; প্রতিবাদে মানববন্ধন সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম যশোরে বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১ এনসিপি ছাড়লেন যশোরের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি যশোর বোর্ডে বিশেষ সম্পূরক পরীক্ষায় অংশ নেবে ৩৯ হাজার শিক্ষার্থী এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন

সাগরদাঁড়ী স্কুলের মিটিং চলাকালে শিক্ষকদের উপর হামলা; প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে শিক্ষকদের লাঞ্ছিত ও মারধরের অভিযোগে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সম্পত্তি ভোগদখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে সভায় বিশৃঙ্খলা সৃষ্টি, শিক্ষকদের গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পৃথকভাবে শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় থাকা দোকানঘর ভাড়া দেওয়া ও এ-সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে একটি সভা ও তদন্ত কার্যক্রম চলছিল। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ এবং উপজেলা আইসিটি কর্মকর্তার উপস্থিতিতে প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় কয়েকজন বহিরাগত জোরপূর্বক সেখানে প্রবেশ করে সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তাঁরা শিক্ষকদের গালিগালাজ ও মারধর করে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন শিক্ষকরা।

এ ঘটনায় সিরাজ, ইয়াছিন, দাউদ, তৃপ্তি, আশরাফুল ও ওজিয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের সম্পত্তি ও দোকানঘরের ভাড়া ব্যবস্থাপনাকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত বলে সংশ্লিষ্টদের দাবি। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের সম্পত্তির ওপর প্রভাব বিস্তার ও ভোগদখল বজায় রাখার উদ্দেশ্যে একটি পক্ষ এভাবে সংঘবদ্ধ হয়ে সভায় বাধা সৃষ্টি করেছে। তবে সম্পত্তি দখলের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রতিবাদে বুধবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করে। পরে দুপুরে শিক্ষকদের পক্ষ থেকেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিলো ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’

মানববন্ধনে একাধিক শিক্ষার্থী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চা ও শিক্ষার নিরাপদ পরিবেশ। সেখানে শিক্ষকদের অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দত্ত সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সভা চলাকালে বহিরাগতদের এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। সভা চলাকালে সেখানে মব সৃষ্টি করা হয়েছে। শিক্ষকদের গালিগালাজ ও মারধর করা হয়েছে। এটি কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ বলেন, সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে শিক্ষক লাঞ্ছনার ঘটনা তিনি শুনেছেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের জায়গায় দোকান ভাড়া দেওয়ার ক্ষেত্রে নিয়ম-নীতির বাইরে যাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে ম্যানেজিং কমিটি ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো বহিরাগত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 9 Minutes Ago
8 Time View