Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
যশোর বোর্ডে বিশেষ সম্পূরক পরীক্ষায় অংশ নেবে ৩৯ হাজার শিক্ষার্থী এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

যশোর বোর্ডে বিশেষ সম্পূরক পরীক্ষায় অংশ নেবে ৩৯ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের বিশেষ সম্পূরক পরীক্ষা। এতে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে যাচ্ছে ৩৯ হাজার ২২৭ জন শিক্ষার্থী। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী এ তথ্য জানিয়েছেন।

এদিকে, মূল পরীক্ষার ফলাফলে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় আরও প্রায় ২৬ হাজার পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয় ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৬৮৮ জন। অকৃতকার্য হয়েছে ৬২ হাজার ১০৩ জন। বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯২ শতাংশে। বিপরীতে অকৃতকার্যের হার ৫৫ দশমিক ০৮ শতাংশ।

বিষয়ভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি বিপর্যয় দেখা গেছে আবশ্যিক বিষয় ইংরেজিতে। এ বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৮ হাজার ৯৩৯ জন শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ৫০ হাজার ৯৭৭ জন। ইংরেজিতে পাসের হার ৫৪ দশমিক ৯৫ শতাংশ এবং অকৃতকার্যের হার ৪৫ দশমিক ০৫ শতাংশ। এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ২৮ হাজার ৭৩ জন, রসায়নে ২ হাজার ৫৫ জন, উচ্চতর গণিতে ১ হাজার ১১৭ জন এবং বাংলায় ১০ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণেও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের চেয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি। মানবিক বিভাগে ৭৫ হাজার ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০ হাজার ১৯১ জন। এ বিভাগে পাসের হার ৩৮ দশমিক ২১ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৪৫ হাজার ১১৮ জন, যা মোট পরীক্ষার্থীর ৬১ দশমিক ৭৯ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ হাজার ৩৩৫ জনের মধ্যে পাস করেছে ৫ হাজার ৩১০ জন। এ বিভাগে পাসের হার ৪৩ দশমিক ৮৩ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৫ হাজার ২৫ জন।

অন্যদিকে, বিজ্ঞান বিভাগে তুলনামূলক ভালো ফল করেছে শিক্ষার্থীরা। এ বিভাগে ২২ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ হাজার ১৬৭ জন। পাসের হার ৭০ দশমিক ০৩ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৭ হাজার ১৬৯ জন, যা মোট পরীক্ষার্থীর ২৯ দশমিক ৯৭ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও বড় ধরনের পতন হয়েছে। চলতি বছর যশোর শিক্ষা বোর্ডে ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মোট পরীক্ষার্থীর হিসাবে এ হার ২ দশমিক ৮৬ শতাংশ। গত বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৯৯৫ জন।

গত ৩১ অক্টোবর ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বিশেষ সম্পূরক পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন।

এর আগে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হতো শিক্ষার্থীদের। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল।

তবে নতুন উদ্যোগের ফলে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আর পুরো এক বছর অপেক্ষা করতে হবে না। বিশেষ সম্পূরক পরীক্ষায় অংশ নিয়ে দ্রুত ফল পুনরুদ্ধারের সুযোগ পাবেন তারা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 2 Minutes Ago
18 Time View