শীর্ষ সন্ত্রাসী ইমলাক গ্রেফতার, অস্ত্র উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের শীর্ষ সন্ত্রাসী ও আন্ডারগ্রাউন্ড দলের সদস্য ইমলাক হোসেনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান এবং এলজি বুলেট উদ্ধার করা হয়েছে।
সুত্র বলছে, ইমলাকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। ইমলাক একটি আন্ডারগ্রাউন্ড দলের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
বিস্তারিত আসছে….