অ্যাকাউন্টে টাকা থাকলেও অসুস্থদের জন্য খরচ করেননি মিলটন: ডিবি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- একাউন্টে প্রায় দুই কোটি টাকা থাকলেও মিলটন সমাদ্দার অসুস্থদের জন্য চিকিৎসার পেছনে কোনো টাকাই খরচ করত না বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ।

রোববার (৫ মে) ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হারুন আরও জানান, একজন নার্স হয়ে মিলটন সমাদ্দারের অপকর্মে বাধা না দেয়ার দায় এড়াতে পারেন না তার স্ত্রী।এদিকে মিলটন সমাদ্দারের গ্রেপ্তারে মিরপুরে মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা। শনিবার বিকেলে মিরপুরে মিষ্টি বিতরণকালে তারা মিলটন সমাদ্দারের কঠোর শাস্তির দাবি করেন।

গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)।

এরপর বৃহস্পতিবার (২ মে) মৃত্যুসনদ জাল করার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা করা হয়। ডিবি মিরপুর বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল পাশা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি করেন।