আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে যশোরে আলোচনা সভা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রোববার সকালে যশোর কালেক্টরেট সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা তথ্য অধিকার আইন পুরোপুরি মেনে চলার ওপর জোর দিয়েছেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য আইন মেনে কোনো দপ্তরের কাছে তথ্য চেয়ে আবেদন করা হলে অবশ্যই সেই তথ্য প্রদান করতে হবে। যেসব প্রতিষ্ঠান তথ্য অধিকার আইনে আবেদন করার পরও তথ্য দিতে অস্বীকার করে, সেগুলোকে চিহ্নিত করার আহ্বান জানানো হয়। সেই সাথে সরকারি দপ্তরগুলোকে স্বপ্রণোদিত হয়ে তাদের ওয়েবসাইটে তথ্য আপলোড করার নির্দেশনা দেন বক্তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার- ক সার্কেল আহসান হাবীব, জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করীম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আব্দুল হালিম, সহসভাপতি অ্যাডভোকেট কামরুন নাহার কনা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং সাংবাদিক তৌহিদ মনি প্রমুখ।