​মিথ্যা মামলায় সাংবাদিক হয়রানির প্রতিবাদে যশোরে মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর থেকে প্রকাশিত লোক সমাজ পত্রিকার শার্শা প্রতিনিধি এবং বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে লোক সমাজ পত্রিকার মফস্বল ফোরাম।

সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা।

​মানববন্ধনে বক্তারা সাংবাদিক মনিরুল ইসলামের বিরুদ্ধে আনা শিশু বলাৎকারের মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানান। তারা অভিযোগ করে বলেন, মূলত রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই মনিরুলের বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।

​বক্তারা আরও অভিযোগ করেন যে, এই মিথ্যা ঘটনার পেছনে পুলিশ প্রশাসনের যোগসাজশ রয়েছে। অবিলম্বে এই মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মনিরুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।