দৈনিক গ্রামের কাগজের সহযোগী সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা, এবং আপোসহীনতার স্বীকৃতি পেলেন যশোরের পরিচিত মুখ দেওয়ান মোর্শেদ আলম। তিনি যশোর থেকে প্রকাশিত এ অঞ্চলের সর্বাধিক প্রচলিত দৈনিক ‘গ্রামের কাগজ’-এর সহযোগী সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

দেওয়ান মোর্শেদ আলম দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দৈনিক গ্রামের কাগজের ক্রাইম বিট প্রধান ও বিশেষ প্রতিনিধি-র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতা তাঁকে এই অঞ্চলে সুপরিচিত করেছে।

পেশাগত দায়িত্বের বাইরেও দেওয়ান মোর্শেদ আলম বহু সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন।  বর্তমানে তিনি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। প্রেসক্লাব যশোরের বারবার নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর’-এর বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক। তাইকান্ডো একাডেমি যশোর-এর সহ-সভাপতি। তিনি শিল্পকলা একাডেমি ও যশোর ইনস্টিটিউটের আজীবন সদস্য।

সাংবাদিকতা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর এই গুরুত্বপূর্ণ ভূমিকা তাঁকে সর্বমহলে গ্রহণযোগ্য করে তুলেছে। তাঁর এই নতুন পদোন্নতির জন্য সকলের পক্ষ থেকে তাঁর উত্তরোত্তর আরো সাফল্য কামনা করা হচ্ছে।