যশোর মুড়লী মোড়ে ১ কোটি ৮৩ লক্ষ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

​স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে (২৬ অক্টোবর) যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৩ লক্ষ টাকা।

​৪৯ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬ টার দিকে অভিযান চালিয়ে শেখ অলিউল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি সাতক্ষীরা সদর থানায়। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় কোমরে লুকানো অবস্থায় ৮ টি স্বর্ণের বার এবং ১টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। আটক অলিউল্লাহর বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।