স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ তরি বেগম ওরফে নাজমা (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক নাজমা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে।
সোমবার রাতে (২৭ অক্টোবর) এ যৌথ অভিযানে উপজেলার বাগুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রামে নাজমার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক নাজমা ওই এলাকার হাবিবুর শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাজমা ওই এলাকার চিন্তিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে অভয়নগর আর্মি ক্যাম্পের (২ ইবি) সদস্য এবং পুলিশ।
এ বিষয়ে অভয়নগর আর্মি ক্যাম্প (২ ইবি) কমান্ডার ওয়া: অফি: তাইজুল জানান, “গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নাজমাকে আটক করে তার বাড়ি তল্লাশি করা হয় এবং সেখান থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।”
আটক মাদক ব্যবসায়ী নাজমাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।







