জেলা প্রশাসন যশোরের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

জেলা প্রশাসন যশোরের আয়োজনে জেলার আটটি উপজেলা নিয়ে শুরু হচ্ছে জেলা প্রশাসক যশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী মাসের প্রথম সপ্তাহে জমকালো আয়োজনের মাধ্যমে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের যাত্রা শুরু হবে। বুধবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

বিগত ১৫ বছর দেশের সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের ক্রীড়াঙ্গণে অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয়। সেই অচল ক্রীড়াঙ্গণকে সচল করতে এই টুর্নামেন্টের আয়োজন। জেলা আটটি উপজেলাকে দুটি গ্রুপে ভাগ করে নক আউট পদ্ধিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের প্রাইজমানির পাশাপাশি প্রতিটি খেলার সেরা খেলোয়াড়কেও পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি খেলা শেষে র‌্যাফেল ড্র’র অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৮ নভেম্বর। তিনি এই টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতার কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক রফিকুল হাসান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মো. শাহ জালাল, ক্রীড়া সংগঠক এ বি এম আখতারুজ্জামান, সোহেল মাসুদ হাসান টিটো, হালিম রেজা, কাজী জামল প্রমুখ।