কুষ্টিয়ার দৌলতপুরে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীর আত্মহত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরে কেয়া (১১) নামে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ ঘরে ডাফের সাথে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। কেয়া উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হালসানাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে এবং মহিষকুন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রেমঘটিত পারিবারিক ঘটনা নিয়ে কেয়াকে বকা দেয় তার বাবা মা। বকুনি খেয়ে কেয়া নিজ ঘরে ডাফের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দৌলতপুর থানা নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়।