যশোর জেনারেল হাসপাতালে চোর সন্দেহে আটক এক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে চুরির অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালের অভ্যন্তরে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা ওই নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন এবং তাকে আটক করেন। আটককৃত নারীর নাম জান্নাত (২১)। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের হাসান মোল্লার স্ত্রী। বর্তমানে তিনি যশোর জেলার রূপদিয়া চালের গেটের সামনে একটি ভাড়া বাসায় থাকেন বলে জানা যায়।

আটকের পর তার দেহ তল্লাশি করে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া তিনটি ব্যাগ এবং নগদ দুই হাজার একশত চার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আটককৃত নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।