“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গত ১৮ এপ্রিল একটি অনলাইন নিউজ পোর্টালে ‘দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্বকে জখম’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সাবেক চেয়ারম্যান হাসিমুদ্দিন।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকেসহ আমার পরিবারের সদস্য সহ আরো কয়েকজনকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।

আমরা এই ঘটনার সাথে কোন ভাবেই জড়িত না । আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা যাচাই করার দাবি জানাচ্ছি।

তাছাড়া প্রকাশিত নিউজের মধ্যে আমাদের নামে যে কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

একটি পক্ষ আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। লিখিত বক্তব্যে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসিমুদ্দিন বলেছেন, আমরা দীর্ঘদিন সুনামের সহিত এলাকায় বসবাস করছি । গত ১৮ এপ্রিল একটি অনলাইন পত্রিকায় আমার নামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। মামলা হয়েছে আমাদের নামে মামলার সুষ্ঠু তদন্ত করে বেরিয়ে যাবে আসল রহস্য কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিহিংসা চরিতার্থ ঐ মামলায় আমাদের আসামি করেছেন।

উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।